গোপালগঞ্জে আবার ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশক পর আবারও গোপালগঞ্জে ট্রেন চলাচল শুরু হয়েছে। ২ নভেম্বর রাজবাড়ী থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন চলাচল উদ্বোধন করেন।
প্রথম দিন ২ নভেম্বর রাতে ট্রেনে করে রেলমন্ত্রী মুজিবুল হক কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় আসেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রেলমন্ত্রী ও সাংসদ আবদুর রহমান বক্তব্য দেন।
এখন প্রতিদিন দুপুর ১২টা ৫১ মিনিটে ট্রেন কালুখালী থেকে কাশিয়ানী আসছে। এরপর ১২টা ৫৩ মিনিটে ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। সেখান থেকে বেলা একটা ৪৭ মিনিটে কাশিয়ানী স্টেশনে ট্রেন পৌঁছে একটা ৪৯ মিনিটে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে যাচ্ছে। কাশিয়ানী উপজেলার কাশিয়ানী, ভাটিয়াপাড়া ও ব্যাসপুর স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ বলেন, নব্বইয়ের দশকের শুরুতে এ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আবার চালু হওয়ার পর যে পরিমাণ যাত্রী হচ্ছে, তাতে মনে হয় ট্রেনের সংখ্যা আরও বাড়ানো দরকার।