গোপালগঞ্জে আরও ২৩ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

গোপালগঞ্জ জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩৭ জনে। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ১১ জন, মুকসুদপুরের ছয়, কাশিয়ানীর এক, টুঙ্গিপাড়ার চার, কোটালীপাড়ার একজন রয়েছেন। তাঁদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। আক্রান্তদের বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন ৪৩৭ জন। এর মধ্যে মারা গেছেন ৭ জন। সুস্থ হয়েছেন ২০৫ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ২২৪ জন।