গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গতকাল শনিবার বাসচাপায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান নিহত হয়েছেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন।গোপালগঞ্জে নিহত চেয়ারম্যানের নাম সরদার রবিউল আলম পবন (৩৫)। তিনি সদর উপজেলার নিজড়া ইউপির চেয়ারম্যান ছিলেন। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক সরোজিত বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজড়া যাওয়ার সময় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে শহরতলির ভেড়ারবাজারে একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি গোপালগঞ্জ শহরতলির ফকিরকান্দি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। আবেদনের কারণে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় নিজড়া গ্রামের বাড়িতে লাশ দাফনের কথা রয়েছে।