গোপালগঞ্জে করোনা শনাক্ত হাজার ছাড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট শনাক্তের সংখ্যা হলো ১ হাজার ১। এখন পর্যন্ত গোপালগঞ্জে মারা গেছেন ১৬ জন।
আজ রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৯ জন, কোটালীপাড়ায় ৩ জন, মুকসুদপুরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ৬ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮ জন, কোটালীপাড়া উপজেলায় ১৫১ জন, কাশিয়ানীতে ১৮৩ জন ও মুকসুদপুরে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আছেন ৭৮ জন।