গোপালগঞ্জে কালীবাড়ির কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কেন্দ্রীয় কালীবাড়ির কর্তৃত্ব নিয়ে দুটি পক্ষের দ্বন্দ্ব চরমে উঠেছে। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার একই স্থানে তারা সমাবেশ ডাকলে ১৪৪ ধারা জারি করা হয়। এতে কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি।অতিরিক্ত জেলা হাকিম মো. রাশেদুল ইসলামের নির্দেশে গতকাল রাত ১১টা পর্যন্ত কালীবাড়ি প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ ছিল।জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রল্লাদ চন্দ্র বিশ্বাস জানান, কালীবাড়ির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও এর কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছর কালীবাড়ি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়। নির্বাচনে ধীরেন্দ্র কুমার বাগচী সভাপতি ও ধ্রুবলাল পোদ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্প্রতি ধীরেন্দ্র কুমার ধ্রুবলালকে বহিষ্কার ও চারজন সদস্যের পদ স্থগিত করেন।