গোপালগঞ্জে ক্লিনিকে অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের অবহেলায় গোপালগঞ্জের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের এক দিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়েল খাঁ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসকের শাস্তির দাবিতে স্বজনেরা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছে।স্বজনদের সূত্রে জানা গেছে, জুয়েলের বাড়ি কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে। গত বুধবার দুপুরে তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগে তখন কোনো চিকিৎসক ছিলেন না। পরে সেখান থেকে তাঁকে ওই হাসপাতালের শল্য (সার্জারি) বিভাগের চিকিৎসক মেজবাউল বাহারের বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজেনেরা জুয়েলকে নিয়ে তখনই মেজবাউলের বাসায় যায়। এরপর চিকিৎসক মেজবাউলের পরামর্শ অনুযায়ী তাঁকে গ্রুপ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। সেখানে মেজবাউল তাঁর অস্ত্রোপচার করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক মেজবাউল।