গোপালগঞ্জে খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সম্পর্কে বক্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশ থেকে খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের মানুষের কাছে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় বিএনপিপন্থীদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এদিকে মুকসুদপুর চৌরঙ্গী, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বর, কোটালীপাড়ার পশ্চিমপাড় ও টুঙ্গিপাড়ার পাটগাতী মোড়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।