গোপালগঞ্জে খুঁটি ভেঙে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরতলির ফকিরকান্দিতে গতকাল রোববার বিদ্যুতের খুঁটি ভেঙে সোহাগ মণ্ডল নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি ফরিদপুর সদর উপজলার খলিলপুর গ্রামে। জানা গেছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে জড়ানো তার খোলার জন্য সোহাগ খুঁটিতে উঠলে সেটি ভেঙে পড়ে। এ সময় একটি রড তাঁর গলার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।