গোপালগঞ্জে গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে গত সোমবার রাতে তানিয়া (২১) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তানিয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ ঘটনার পর তানিয়ার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে।রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক সালাহউদ্দিন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে ওই দিন রাত নয়টার দিকে তানিয়াকে তাঁর স্বামী মোহাম্মদ আলী শেখ মারধর করেন। মঙ্গলবার ভোরে তানিয়ার শ্বশুর মহর আলী শেখ সর্বপ্রথম প্রতিবেশী নাসিমাকে ডেকে তানিয়ার আত্মহত্যার খবর জানান। ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, পুলিশ ধারণা করছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।