গোপালগঞ্জে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূ খুন হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় গত রোববার পারিবারিক কলহের একপর্যায়ে গৃহকর্তা জাকির স্ত্রী রহিমা বেগমের (৩৫) গলায় বঁটি দিয়ে আঘাত করেন। এতে রহিমা গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল সোমবার ভোরে সেখানে রহিমার মৃত্যু হয়। পুলিশ জাকিরকে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টির তদন্ত করছে।