গোপালগঞ্জে গোবরা ইউপি ভবন ধসে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন ধসে পড়েছে। গতকাল সোমবার বেলা একটায় তুমুল বৃষ্টির মধ্যে ভবনটির তিনটি কক্ষের মধ্যে মূল কক্ষটির পুরো ছাদ বিকট শব্দে ভেঙে পড়ে। এ কক্ষে ত্রাণের চাল-গম রাখা ও বিতরণ করা হতো।ত্রাণ নিতে আসা লিপি বেগম বলেন, ঘটনার সময় ওই কক্ষের সামনেই তিনি দাঁড়িয়ে ছিলেন। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। কিছু লোক, যাঁরা বৃষ্টির কারণে কক্ষটিতে অবস্থান করছিলেন, তাঁরাও তাড়াহুড়ো করে বের হয়ে আসেন। চৌকিদার মো. রইচ শেখ বলেন, ভিড়ের চাপে অনেকে সামান্য আহত হয়েছেন। একটি শিশুর সামান্য আঘাত লেগেছিল, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।