গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫
গোপালগঞ্জ শহরের মোহামঞ্চদপাড়ায় বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় একটি বাড়ি, তিনটি টেম্পো ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত শামিম খান (২৫), তোরাব আলী (২৫), আজম আলী (৩৫), শংকর বাকচী (২৫), রুবেল (২৬) ও জিহাদকে (৩৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, শহরের মোহামঞ্চদপাড়ার বাসিন্দা ও টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব আলী সোহেলের মধ্যে একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার সকালে ওই জায়গায় সোহেল কাউন্সিলর নিজের নামে সাইনবোর্ড টাঙান। চেয়ারম্যান খালিদ হোসেন এটিকে প্রতিহত করতে তাঁর গ্রামের বাড়ি বর্ণি থেকে লোকজন এনে সাইনবোর্ডটি সরিয়ে ফেলতে গেলে সংঘর্ষ বাধে।
সোহেল জমিটি কিনেছেন বলে দাবি করে বলেন, এই জমিটি দীর্ঘদিন খালিদ হোসেনের দখলে ছিল।