গোপালগঞ্জে জেলা উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের একাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মণি অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংগীতশিল্পী অনিল কুমার বিশ্বাস।
পরে সম্মেলনস্থল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উদীচী গোপালগঞ্জ জেলা সংসদসহ পাঁচটি ইউনিটের সদস্যরা অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস, সংগীতবিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, গোপালগঞ্জ জেলা সিপিবির সভাপতি আবু হোসেন, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী মেজবাহ উদ্দীন, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, হরেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি মো. নাজমুল ইসলাম।
পরে বর্তমান সভাপতি মো. নাজমুল ইসলামকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্যবিশিষ্ট জেলা সংসদ গঠন করা হয়।