গোপালগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর বয়স ৫৫ বছর।

এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘খবর পেয়ে আজ শনিবার সকালে আমরা মৃত ব্যক্তি এবং তাঁর স্ত্রীর নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছি। তাঁদের নমুনা ঢাকায় অবস্থিত সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হবে। মারা যাওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।’