গোপালগঞ্জে ঝড় বজ্রপাতে নিহত ২, আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে ঝড় ও বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এ সময় তিনটি গরু ও অর্ধশত হাঁস-মুরগি মারা গেছে। তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। গত শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নয়টি ও কোটালিপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের বানারঝোড় গ্রামের ওপর দিয়ে কয়েক মিনিটের এই ঝড় বয়ে যায়।কোটালিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির মাহামুদ জানান, রাত দেড়টার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় বানারঝোড় গ্রামের সুবোধ মণ্ডলের ঘরে বজ্রপাত হয়। এতে সুবোধ মণ্ডল (৭০) ও তাঁর স্ত্রী বরুনী মণ্ডল (৫৫) নিহত হন। ঘরের পাশে গোয়ালঘরে থাকা একটি গরুও মারা যায়। গোপালগঞ্জ সদরের ইউএনও আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করে ঢাকায় পাঠানোর কাজ চলছে।