প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে গোপালগঞ্জের জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বিষয়ে এক সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন এই ঘোষণা দেন। তিনি বলেন, জেলা ও দায়রা জজের নেতৃত্বে গত ৬ মার্চ এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। সভায় আইনজীবী সমিতির সভাপতি মুন্সি আতিয়ার রহমান বলেন, ‘আমি নিজেই জানি না ট্রাইব্যুনাল গঠিত হয়েছে।’