গোপালগঞ্জে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার গদাইখালী ব্রিজের উত্তরে গতকাল বুধবার সকালে ট্রাকচাপায় শুকুরন বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।এ ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা মহাসড়কের ওই স্থানে অবরোধ করে। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এ এইচ এম সালাউদ্দিন জানান, মহাসড়কের ওই স্থানে রাস্তা ওপর ধান শুকানোর সময় গোপালগঞ্জমুখী একটি মাছের কার্টন-বোঝাই ট্রাক শুকুরন বেগমকে চাপা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসআই আরও জানান, ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা কিছু সময় ধরে সড়ক অবরোধ রাখে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।