গোপালগঞ্জে ট্রাক চালকের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী দিবসের শোভাযাত্রায় ট্রাক তুলে দেওয়ার চেষ্টার দায়ে গোপালগঞ্জে শাওন শেখ (২৪) নামের এক চালককে এক মাসে কারাদণ্ড এবং চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল খায়ের ঘটনাস্থলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ সাজা দেন।