গোপালগঞ্জে তরুণী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে শারমিন খানম (২২) নামের এক তরুণী খুন হয়েছেন। গতকাল বুধবার বেলা চারটার দিকে পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোড়া সেতুর নিচে পানি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।শারমিন গোপালগঞ্জ সদর উপজেলার পার চন্দ্রদিঘলিয়া গ্রামের গফফার মোল্লার মেয়ে। তিনি গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিয়ানী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এলাকাবাসী লাশ ভাসতে দেখে খবর দেয়। ওই মহাসড়কের পাশে শারমিনের ভোটার আইডি কার্ড, কিছু কাগজপত্র ও এক যুবকের ছবি পাওয়া গেছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।