গোপালগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের সদর উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।ছাত্রীর বাবার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়িতে একা পেয়ে তাঁর মেয়েকে প্রতিবেশী এক তরুণ ধর্ষণ করে। এ সময় তাঁর এক ছেলে বাড়িতে ঢুকে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে ওই তরুণ পালিয়ে যায়। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁর মেয়েকে ওইদিনই গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ওই ছাত্রীর বাবা ধর্ষণের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।