গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি গঠনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার সিংগারকুল গ্রামে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনার সময় পুলিশ নয়টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা প্রথম আলোকে জানান, সিংগারকুল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে কমিটির সাবেক সভাপতি হিটু মিয়া ও একই গ্রামের মঞ্জুর খানের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের নয়টি ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় উভয় পক্ষের ১৮ জনকে আটক করা হয়।