গোপালগঞ্জে প্রতারণা, দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসকের (ডিসি) স্ত্রী পরিচয় দিয়ে সাহায্য চাইতে গিয়ে এক নারী (৬৫) ও তাঁর ছেলে আসিফ রহমান (২৩) এখন পুলিশ হেফাজতে। তাঁদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, আসিফ তাঁর মাকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় আসিফ তাঁর মাকে ভোলার সাবেক জেলা প্রশাসকের স্ত্রী পরিচয় দিয়ে আর্থিক সহায়তা চান। সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। এরপর আসিফ তাঁর সঙ্গে থাকা বেশ কিছু ঘুমের বড়ি খেয়ে ফেলেন। পরে তাঁকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।