গোপালগঞ্জে বস্ত্র ব্যবসায়ী সমিতির মিছিল,মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বস্ত্র ব্যবসায়ীরা গতকাল আধাবেলা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মিছিল ও মানববন্ধন করেছেন। আসন্ন কালীপূজার মেলায় তাঁদের যথাযথভাবে সম্পৃক্ত করার দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর গোপালগঞ্জ পৌরসভার সম্মেলনকক্ষে এক সভায় পৌর মেয়র রেজাউল হক সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভার সম্মতি অনুযায়ী গোপালগঞ্জ পৌরসভা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতি ও কেন্দ্রীয় কালিবাড়ীর সম্মতি নিয়ে এ মেলা উদ্যাপনের সিদ্ধান্ত হয়। কিন্তু কোনো সংগঠনের সঙ্গে আলোচনা ছাড়াই মেলার প্রস্তুতি চলছে। এ কারণে বস্ত্র ব্যবসায়ী সমিতি সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আগামী ৭ অক্টোবর থেকে গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়াম মাঠে মাসব্যাপী এই মেলা শুরুর কথা।