গোপালগঞ্জে বারুণি স্নান, পদদলিত হয়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বারুণি স্নান উৎসবে পদদলিত হয়ে এক পুণ্যার্থী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া আটটার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে বারুণি স্নান উৎসব স্থলের ঢোকার পথে একটি সেতুর ওপর পুণ্যার্থীদের ভিড়ের চাপে পদদলিত হয়ে তিনি মারা যান।

মৃত পুণ্যার্থীদের নাম সতীশ চন্দ্র মধুর (৬০)। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই পুণ্যার্থী বারুণি স্নান উৎসব স্থলের ঢোকার পথে একটি সেতু পার হওয়ার সময় ভিড়ের চাপে পড়ে যান। ওই সময় তিনি পদদলিত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নুর বলেন, নিহত ব্যক্তির লাশ স্বজনেরা গ্রামের বাড়ি নিয়ে গেছেন।
২০০৫ সালে এই স্নান উৎসবে পদদলিত হয়ে সাতজন নিহত হয়েছিলেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৬তম জন্মতিথি উপলক্ষে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে বারুণির স্নান উৎসব। এ উপলক্ষে বসেছে তিন দিনব্যাপী মেলা।