গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি: প্রথম আলো
গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি: প্রথম আলো

গোপালগঞ্জে নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে ২০৭ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯৬০ জনে। 

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী নৈশ কোচ। ভোর সাড়ে ছয়টার দিকে সেটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নারীসহ ছয়জন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও ৩০ যাত্রী। তাদের মধ্যে ১৭ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক জানান, ট্রাকটি মোংলা বন্দর থেকে সিমেন্ট বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।