গোপালগঞ্জে বাস ধর্মঘট পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের একজন চালককে মারধরের ঘটনায় গতকাল রোববার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে বাস ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। শনিবার কোটালীপাড়ার পশ্চিমপাড়ে একটি লোকাল বাসের সঙ্গে একটি ইজি বাইকের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ইজি বাইকের চালকেরা ওই বাসের চালক মিরাজ খানকে (৫২) মারধর করেন। এ ঘটনায় শ্রমিকেরা কোটালীপাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এর জের হিসেবে শ্রমিকেরা গতকাল সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘট পালন করে।