গোপালগঞ্জে বাসচাপায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বাসচাপায় মারুফ মোল্লা (১৬) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপীনাথপুরে কাজী জহুরুল হক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের আবুল বশার মোল্লার ছেলে। সে কাজী জহুরুল হক কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকরাম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, মারুফ মোল্লা কলেজে যাচ্ছিল। টুঙ্গিপাড়া থেকে ঢাকাগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস নসিমনকে সাইড দিতে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।