গোপালগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ
গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা সেতুর কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৮০ জন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ফাল্গুনী পরিবহন ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস দুটি বেপরোয়া গতিতে চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আটজন নিহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর এক শিশু মারা যায়।
প্রত্যক্ষদর্শী হায়দার হোসেন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে লাশগুলো পড়ে ছিল। পরে সেখান থেকে আটজনের লাশ মুকসুদপুর থানায় নেওয়া হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গোপালগঞ্জ, ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাল্গুনী পরিবহন নামের বাসটি খুলনা ও বাগেরহাট হয়ে ঢাকা যাচ্ছিল। টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল।