গোপালগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার গোপালগঞ্জ আঞ্চলিক বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। সকালে উপাচার্য খায়রুল আলম খান জাতীয় পতাকা এবং অলিম্পিয়াডের সমন্বয়কারী মো. শাহজাহান বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পতাকা উত্তোলন করেন। সকাল সাড়ে ১০টায় শুরু হয় লিখিত পরীক্ষা। দুই ঘণ্টার এ পরীক্ষায় এসএসসি ও এইচএসসি দুই ক্যাটাগরিতে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দুই ক্যাটাগরিতে মোট ৩২ জন বিজয়ী হয়েছে।