গোপালগঞ্জে বৃদ্ধাশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরের গোহাটা এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ফিতা কেটে একটি বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। গ্রিন পিস ওল্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে এ বৃদ্ধাশ্রমটি নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা পরিচালনা করছে। এ বৃদ্ধাশ্রমে ১৪ জনের থাকার ব্যবস্থা রয়েছে। উদ্বোধন উপলক্ষে গোহাটা কালিবাড়ী চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বীর আহম্মাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র মো. রেজাউল হক সিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশ্রাফুল আলম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম প্রমুখ।