গোপালগঞ্জে মেছো বাঘ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জোনশুর গ্রামে গত বুধবার রাতে একটি মেছো বাঘ ফাঁদে ধরা পড়ে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহায়তায় বন বিভাগ বাঘটিকে উদ্ধার করে। পরে বাঘটি জেলা প্রাণিসম্পদ হাসপাতালের একটি খাঁচায় রাখা হয়। বাঘটির দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট। বয়স প্রায় এক বছর।এদিকে ইন্টারনেটে পাঠানো ছবি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এটি বাঘের একটি বিলুপ্তপ্রায় প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম ‘প্রায়োনাইলুরাস ভাইভেরি’। ইংরেজি নাম ফিশিং ক্যাট। বাংলা নাম মেছো বাঘ।