গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের সদর উপজেলায় গত রোববার মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। উপজেলার নিলারমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম পার্বতী বালা (৬৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মালোপাড়ার কুমুদ বালার স্ত্রী।গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রমেশ বিশ্বাস জানান, রোববার দুপুরে পার্বতী বালা গোবরা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে ভিজিএফের গম নিয়ে বের হন। এ সময় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলারমাঠ এলাকা পারাপারের সময় একটি মোটর সাইকেল তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।