গোপালগঞ্জে মোটরসাইকেল চালক, গোয়ালন্দে বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গত শুক্রবার রাতে ভাড়ায়চালিত এক মোটরসাইকেলচালক ও রাজবাড়ীর গোয়ালন্দে এক বৃদ্ধা খুন হয়েছেন। বাগেরহাটের শরণখোলায় এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাবু মোল্লা (২৫) নামে ভাড়ায়চালিত এক মোটরসাইকেলচালক খুন হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সদর থানা পুলিশ গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ফকিরপাড়ায় মহাসড়কের পাশের ডোবা থেকে তাঁর লাশ এবং সড়কের ঢাল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। গোয়ালন্দ (রাজবাড়ী) : শুক্রবার দিনগত গভীররাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি গ্রামের হালিমুন্নেছার (৬০) কাছে তাঁর মেয়ে ইতির নাতি এরমান (২) থাকত।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বৃদ্ধাকে হত্যার পর শিশুটিকে নিয়ে গেছে। বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় আবুল বাশার হাওলাদার (৪৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলাপাতি গ্রামের বাড়ির একটি আমড়াগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি শরণখোলার ৩৯ নম্বর আদর্শ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শরণখোলা থানার উপপরিদর্শক শেখ রেফাতুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।