গোপালগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী, কোটালীপাড়া ও সদর উপজেলায় গত শনিবার রাতে শিলাবৃষ্টি হয়েছে। শিলার আঘাতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সুপ্ত গ্রামের কৃষক শুভংকর বিশ্বাস, সিংগা গ্রামের কৃষক পংকজ মণ্ডল জানান, রাত আটটার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ২৫০ থেকে ৫০০ গ্রাম ওজনের শিলা পড়ে। প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে শিলার স্তূপ পড়ে যায়। শিলার আঘাতে ধানের শিষ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম বাড়ৈ জানান, শনিবার রাত নয়টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। এ কারণে আমবাড়ী, ভেন্নাবাড়ী, তালপুকুরিয়া, গজালীয়া ও গৌতমেরাবাদ গ্রামের প্রায় দুই হাজার একর জমির ধান, পাট ও তিলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া সদর উপজেলার সিলনা, গুয়াধানা, রঘুনাথপুর, দুর্গাপুর, লতিফপুর, মানিকদাহ, হরিদাসপুর গ্রামে ধানের ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।