গোপালগঞ্জে শিশু বৃষ্টি হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে শিশু বৃষ্টি হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শনিবার বৃষ্টির মা জেসমিন বেগম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরপুখুরিয়া গ্রামে জাহিদুল শেখের মেয়ে বৃষ্টিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।