গোপালগঞ্জে সালিসে ধাক্কায় বিদ্যালয়ের ভূমিদাতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সালিস বৈঠকে ধাক্কায় নির্মাণাধীন সেতুর ওপর পড়ে শেখ ইদ্রিস আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার বেলা একটার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দস্তন গ্রামে এ ঘটনা ঘটে।
ইদ্রিস আলী স্থানীয় একটি বিদ্যালয়ের ভূমিদাতা।
এলাকাবাসী, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, দস্তন গ্রামের শেখ ইদ্রিস ১০ শতাংশ জমি দান করে দস্তন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। পরে ওই বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। সম্প্রতি ওই স্কুল কর্তৃপক্ষ সীমানাপ্রাচীর নির্মাণ করে। সীমানাপ্রাচীর নির্মাণের সময় ইদ্রিসের মালিকানাধীন আরও ১০ শতাংশ জমি দখল করে নেওয়া হয়। এ নিয়ে সোমবার দুপুরে ওই স্কুলে একটি সালিস বসে। সালিসের একপর্যায়ে স্কুলের শিক্ষক ও স্কুল কমিটির সদস্যদের সঙ্গে ইদ্রিসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইদ্রিসকে ধাক্কা দেওয়া হলে তিনি পাশে নির্মাণাধীন একটি সেতুতে পড়ে যান। সেতুর রড তার শরীরে ঢুকে গেলে তিনি গুরুতর আহত হন।