গোপালগঞ্জে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে স্বর্ণকলি স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গতকাল রোববার সকালে ছাত্ররা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। বিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্র গত মঙ্গলবার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে একটি শো-পিস উপহার দেয়। প্রধান শিক্ষক সুকান্তি মণ্ডল জানান, ওই ছাত্রী এ ব্যাপারে তাঁর কাছে অভিযোগ করে। পরে প্রধান শিক্ষক ওই দুই ছাত্রকে স্কুল চত্বরে দুই ঘণ্টা ছাত্রীটির পা ধরিয়ে রেখে শাস্তি দেন। এই ঘটনায় ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এভাবে শাস্তি দেওয়ার প্রতিবাদে গতকাল সকালে নয়টার দিকে ক্লাশ থেকে বের হয়ে স্কুলের ফটক ভাঙচুর করে। পরে তারা শহরের বিক্ষোভ মিছিল বের করে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ছাত্ররা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রাখে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি মাত্র। স্কুলের কোনো ছাত্র কোনো ছাত্রীকে উত্ত্যক্ত করলে এ জন্য কঠোর শাস্তির বিধান রেখে ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’