গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, আহত ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ফকিরপাড়ায় সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছে। আহত হয়েছে আরও ৫০ জন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সোনালি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যায়। রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে নেওয়ার পর আরেক যাত্রী মারা যায়। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।