গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল শাওন নামে এক মাদ্রাসাছাত্র নিহত ও অপর দুই যুবক আহত হয়েছেন। গুরুতর আহত জাহিদ মোল্লা (২৪) ও সেন্টু মোল্লাকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর-বড়ইতলা সড়কের কমলাপুর ১ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। শাওন মুকসুদপুর ফাজিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র ছিলেন।