গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, গত মঙ্গলবার রাতে বোয়ালমারী উপজেলার নূর ইসলাম (৩০) মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে বোয়ালমারী যাচ্ছিলেন। পথে ব্যাসপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।