গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছে। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদরের মান্দারতলা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হায়দার আলী (৩৫), লিমু শেখ (১৯) ও সঞ্জয় ঢালী (২৮)।

আহত শামীম মোল্লা (১৮) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও আহত ব্যক্তির ভাষ্য, মান্দারতলা এলাকায় সড়কে বিকল হয়ে যাওয়া একটি পিকআপভ্যানের চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক সেখানে থাকা চার ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। এতে পিকআপভ্যানের চালক হায়দার ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমু শেখ মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথে সঞ্জয় মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।