গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ ব্যক্তি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গেরাখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর বলেন, মাইক্রোবাস ও বাস উভয় যানবাহন ঢাকার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয় বাসটি। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর বাসটি খাদে পড়ে যায়। এতে হতাহত হওয়ার ঘটনা ঘটে।