গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের ভাষ্য, ঢাকা থেকে গোপালগঞ্জগামী আশিক-সাগর পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন। নিহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নড়াইলের বাবু মিয়া (৪৫)। আহত কয়েকজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।