গোপালগঞ্জে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন
দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যার দায়ে গোপালগঞ্জের একটি আদালত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁরা হচ্ছেন রেজাউল হক, বাদশা মিয়া, ঠান্ডা দাড়িয়া, খলিল মিয়া, সাহিদ মিয়া ও জাকির মিয়া। একই ঘটনায় বিল্লাল হোসেনকে তিন বছর ও রেজাউল শরীফকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মুরশেদ গতকাল রোববার এ রায় দেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে জাকির মিয়া ও বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। অভিযুক্ত সবার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে। মামলার এজাহারভুক্ত ৪১ আসামির মধ্যে ১০ জন ইতিমধ্যে মারা গেছেন। বাকি ৩১ জনের মধ্যে ২৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার বিবরণ থেকে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা ১৯৯০ সালের ১৫ এপ্রিল রাতে গোপিনাথপুর গ্রামে মোহাম্মদ আলী ও আবুল খায়ের নামের দুই ব্যক্তিকে বাড়ি ঘেরাও করে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে।সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচাররক এস এম রেজানুর রহমান এ রায় ঘোষণা করেন। আসামির নাম মুজিবর রহমান (২৩)। তিনি সাতক্ষীরা জেলা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।