গোপালগঞ্জে হামলায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আলা শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার পরিদর্শক শ্যামলাল নাথ জানান, সোমবার বিকেলে আলা শেখের নাতি ইয়াসিন শেখের (৭) সঙ্গে প্রতিবেশী উজির শেখের নাতি রাব্বি শেখের (৬) মারামারি হয়। সন্ধ্যায় আলা শেখ এ ব্যাপারে নালিশ করতে উজির শেখের বাড়িতে গেলে উজির শেখের লোকজন তাঁকে মারধর করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।