গোপালগঞ্জে হিজবুত তাওহিদের কর্মী গ্রেপ্তার, বই জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সালাম বিন সানু (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহিদের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার স্থানীয় দৈনিক যুগের সাথী পত্রিকার কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে সংগঠনের প্রচারণামূলক কয়েকটি বই ও প্রচারপত্র পাওয়া গেছে।পুলিশ জানায়, সালাম বিন সানুর বাড়ি বরিশাল সদর থানার আলেকান্দা গ্রামে। তিনি বেশ কয়েক দিন ধরে শহরে ওই সংগঠনের প্রচারপত্র বিলি করে আসছিলেন।সালাম বলেন, হিজবুত তাওহিদ কোনো নিষিদ্ধ সংগঠন নয় মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তিনি কয়েক দিন আগে ওই পত্রিকার কার্যালয়ে ৫০০ টাকা দিয়ে আসেন। কিন্তু বিজ্ঞপ্তি ছাপা না হওয়ায় তিনি খোঁজ নিতে গতকাল সেখানে যান। তখন তাঁকে জানানো হয়, পত্রিকার প্রকাশক আপত্তি করায় সেটি ছাপা হয়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, সালামের কাছ থেকে জব্দ করা কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। এর মধ্যে জঙ্গিবাদ কিংবা দেশদ্রোহী বক্তব্য থাকলে ব্যবস্থা নেওয়া হবে।