গোপালগঞ্জে হুজির পাঁচ সদস্যকে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বানিয়ারচরে গির্জায় বোমা হামলার ঘটনায় করা দুটি মামলায় গতকাল মঙ্গলবার পাঁচ জঙ্গিকে আদালতে হাজির করা হয়েছে। মামলা দুটি পুলিশের গোয়েন্দা বিভাগে (সিআইডি) তদন্তাধীন। জঙ্গিরা হলেন, নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বিল্লাল হোসেন, রায়হান সিকদার, আমীর খান, কামরুজ্জামান ও আলী আহম্মেদ। সিআইডি জানায়, ওই দুই মামলায় আসামিদের মুকসুদপুর অঞ্চলের বিচারিক হাকিম জামসেদুল হকের আদালতে হাজির করা হয়। হাকিম ২৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।