গোপালগঞ্জে 'জাতীয় রোভার মুট' শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’-এর একাদশ সমাবেশ গোপালগঞ্জে আজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। সাত দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি)।

এ বছর এই মুটের থিম নির্ধারণ করা হয়েছে, ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’। কাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রোভার মুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গোপালগঞ্জ সদরের মানিকদহের ‘জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হাউজিং প্রকল্প’ (মূল অ্যারিনা) এবং টুঙ্গিপাড়ায় (ক্যাম্প ইন ক্যাম্প) এ রোভার মুট অনুষ্ঠিত হবে।

সপ্তাহব্যাপী চলা এ রোভার মুটে সার্কভুক্ত দেশগুলো, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ, বাংলাদেশের ৬৪ জেলার ১০ হাজার রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তারা অংশ নেবেন বলে আয়োজক কর্তৃপক্ষ আশা করছে। অংশগ্রহণকারীরা তাঁবুতে অবস্থান করে এই ৭ দিনে ১৫টি আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করবেন। টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন অংশগ্রহণকারীরা। উদ্বোধনী অনুষ্ঠান, গ্র্যান্ড ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠান, টপ অ্যাচিভার্স গ্যাদারিং, উড ব্যাজার গ্যাদারিং অনুষ্ঠিত হবে।