গোপালগঞ্জের আদালতে মুফতি হান্নানসহ ১১ জঙ্গিকে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলাসহ দুটি মামলায় হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নানসহ ১১ জঙ্গিকে গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের আদালতে হাজির করা হয়। তবে মামলা দুটোর সাক্ষীরা আদালতে না যাওয়ায় বিচারক আগামী ৬ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, গতকাল সকালে রাষ্ট্রদ্রোহ মামলায় ছয়জন ও গোপন বৈঠকের মামলায় পাঁচজনকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। ২০০০ সালের ২০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল কোটালীপাড়া উপজেলার শেখ লুত্ফর রহমান ডিগ্রি কলেজ মাঠে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে তাঁকে হত্যার চেষ্টা করা হয়।