গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের চাপায় জাহাঙ্গীর শেখ (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের রামচন্দ্রপুরে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর শেখ টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ময়ূর আলী শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস রামচন্দ্রপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় ওই দোকানের সামনে বসে থাকা জাহাঙ্গীর শেখ বাসের চাপায় মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।